ProZ.com Translation Contest Entry: ""The Sound of Victory""
: প্রথম বল দখলে নিয়ে খেলা শুরু করছে ফ্র্যাঙ্কলিন বুলস। সঙ্গে সঙ্গেই পেটন হিউজ বলটা দখলে নেন, একটি হালকা টাচ দেন, আর সেই সুযোগে কেনড্রি র্যামস দ্রুত বল ছিনিয়ে নেয় — ফাস্ট ব্রেকের লক্ষ্যে আগাচ্ছে তারা। আর ঠিক তখনই সেখানে হাজির তরুণ টম আইজ্যাক। আশ্চর্যের বিষয়, ওই রক্ষণাত্মক চালাচালিতে আইজ্যাক আদৌ যুক্ত ছিলেন না! একেবারে রক্ষণে না গিয়ে, তিনি যেন শুধু চেরি-পিক করছিলেন।”
“ওরা একটা বক্স জোনে খেলছে, আর তাকে বাইরে ফেলে রেখেছে। এখন তারা একটা ‘হেইল মেরি’ চাল খেলতে চাইছে, কিন্তু বুলস যথাসময়ে ফিরে এসে সেই কৌশল আটকে দেয়। এবার আর সে সুযোগ নেই। বেশ কৌতূহলোদ্দীপক কৌশল, তাই না? সত্যিই দারুণ পর্যবেক্ষণ! পুরো রক্ষণভাগে আইজ্যাক কোর্টের একপাশে আলাদা হয়ে ছিলেন। এখন সে আবার তিন পয়েন্ট শটের জন্য তাক করছে — টানা দ্বিতীয় শট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সফল হচ্ছে না।”
“ওরা কি অ্যাটাক রিবাউন্ডও তুলতে পারবে? মার্টিন দারুণভাবে র্যামসের পক্ষে দ্বিতীয় সুযোগ তৈরি করলেন! আবারও বলছি, আইজ্যাক এখানেও খেলায় সরাসরি যুক্ত ছিলেন না! আমি সত্যিই এরকম দৃশ্য কখনও কোনো বাস্কেটবল খেলায় দেখিনি। র্যামসের পক্ষ থেকে এটি একেবারেই উত্তেজনাপূর্ণ মুহূর্ত। পুরো ঘটনাটা যেন অবিশ্বাস্য!”